সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

২০২৪ সালের হজ প্যাকেজ সাশ্রয়ী হবে

৯২ হাজার ৪৫০ টাকা কমিয়ে সরকার ২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবারের হজ প্যাকেজ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হজ যাত্রীদের সাধারণ প্যাকেজের আওতায় ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের আওতায় ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, গত বছরের মতো ২০২৪ সালেও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মানুষ হজে যেতে পারবেন।

২০২৩ সালে সরকারিভাবে হজে যাওয়ার সর্বনিম্ন খরচ ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা এবং বেসরকারিভাবে ৬ লাখ ৬০ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করেছিল সরকার।

—-ইউএনবি