সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

খুলনার রূপসায় বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

খুলনার রূপসা উপজেলায় বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন।

ওসি জানান, এ মামলায় বিএনপির অন্তত ২৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ জনের নাম উল্লেখ করা হয়নি।

অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রবিবার রাতে খুলনার রূপসা উপজেলায় ‘মায়ের আঁচল পরিবহনের’ একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

—-ইউএনবি