সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজধানীর মিরপুরে বিআরটিসির বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক ৩

রাজধানীর মিরপুরে মঙ্গলবার বিআরটিসির একটি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০-এর মোড়ে যানজটে আটকা পড়া বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. হাফিজুর রহমান (৩৫), শহিদুল ইসলাম (২০) ও মো. শামীম (৪৫)।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসে আগুন দিয়ে পালানোর চেষ্টা করার সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দু’জনকে আটক করা হয়।

বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ফারুক।

বিএনপিসহ সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধকে সামনে রেখে রাজধানীর মিরপুরে ৪টি বাসে আগুন দেওয়া হয়েছে।

—-ইউএনবি