সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা আতাউর রহমান ঢালী গ্রেপ্তার: র‍্যাব

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ইউনিট ২।

মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গত কয়েকদিন ধরে মোহাম্মদপুরে বিএনপির ব্যানারে আতাউর রহমান ঢালী ও তার সহযোগীদের দ্বারা সংগঠিত একাধিক সহিংস ঘটনা ঘটেছে। তার নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর এলাকায় সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়, যার মধ্যে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন হরতাল-অবরোধের কারণে যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও বিঘ্ন ঘটানো।

তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২৯ অক্টোবর পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

শিহাব বলেন, এছাড়া আতাউরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৬টিরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।

—-ইউএনবি