সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাভার থানা বিএনপি’র সভাপতি সাইফুল গ্রেফতার

জেলা প্রতিনিধি, সাভার:

সাভার থানা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ওরফে সাইফুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে সাভার মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

তিনি সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের ইমাম উদ্দিন বেপারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আসওয়াদুর রহমান।

পুলিশ জানায়, বিএনপি নেতা সাইফুদ্দিনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।