সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়াল এনবিআর

ফাইল ছবি

স্বতন্ত্র করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও দুই মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৯ নভেম্বর) এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নিয়ম অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) ছিল রিটার্ন দাখিলের শেষ দিন। সময় বাড়ানোর ফলে স্বতন্ত্র করদাতারা ৩০ নভেম্বরের পরিবর্তে ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।

কোম্পানিগুলোর জন্য রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। এখন সেই সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত সপ্তাহে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এনবিআরকে রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ করে।

এর আগে রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছিল ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন।

—-ইউএনবি