Skip to content

Upcoming
France
0-0
Spain
Source: ESPN

শীর্ষ খবর

সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল। মূলত ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে নির্ধারিত এই সফরটি কোভিড-১৯ মহামারির কারণে স্থগিত করা হয়েছিল। এই সফরে তিনটি একদিনের...

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার লক্ষীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান (৪৮) সদর উপজেলার টিকরামপুর এলাকার মৃত আকরামের ছেলে। নাচোল থানার ভারপ্রাপ্ত...

কক্সবাজারে রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে বৃহস্পতিবার রোহিঙ্গা সম্প্রদায়ের আরেক নেতা (মাঝি) নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ সেলিম (২৮) কুতুপালং ক্যাম্পের উপ-মাঝি (উপ-প্রধান)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সেলিম বুধবার রাতে স্বেচ্ছাসেবকদের...

অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ই নিয়মিত সমাবর্তন আয়োজন করে না

নিজস্ব প্রতিবেদক: সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের একটি নিয়মিত প্রক্রিয়া। কিন্তু দেশে কর্মরত অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ই নিয়মিত সমাবর্তন আয়োজন করছে না। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৯টি। আর ওসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ পর্যন্ত ৩৮টিতে একটি সমাবর্তনও...

চীনে খনি ধসে নিহত ৪, নিখোঁজ ৪৯

অনলাইন ডেস্ক : চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি কয়লা খনি ধসে কমপক্ষে চারজন নিহত, ছয়জন আহত এবং ৪৯ জন নিখোঁজ হয়েছেন। ভূমিধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য...

প্রথমবারের মতো ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা গুতেরেসের

অনলাইন ডেস্ক : ইউক্রেনে পুতিন বাহিনীর আগ্রাসনকে বিশ্ব বিবেকের প্রতি অপমান বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রায় এক বছর পর জাতিসংঘের সাধারণ বৈঠকে এ নিন্দা জানান তিনি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে...

খালেদাকে রাজনীতি করতে দিতে বাইরের কোনো চাপ নেই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজনীতিতে অংশ নিতে দেয়া নিয়ে বাইরের কোনো চাপ নেই। তিনি বলেছেন, ‘মানুষের সত্যটা জানার অধিকার আছে। আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে ঘটনাটি জানিয়েছি। এ বিষয়ে কোনো বিদেশি...

তাজিকিস্তানে ৬.৮ মাত্রার ভূমিকম্প

তাজিকিস্তানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ভোরে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, এটির কেন্দ্রস্থল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার (৪১ মাইল) পশ্চিমে এবং মাটির নিচে ২০ কিলোমিটার (১২ মাইল) ছিল। পামির...

প্রতি ২ মিনিটে একজন নারী গর্ভাবস্থা বা প্রসবকালীন জটিলতায় মারা যায়: জাতিসংঘ

জাতিসংঘের সংস্থাগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, প্রতি দুই মিনিটে বিশ্বব্যাপী একজন নারী গর্ভাবস্থা বা প্রসবকালীন জটিলতায় মারা যায়। প্রতিবেদনের ‘মাতৃমৃত্যুর হার’ নারী স্বাস্থ্যের জন্য উদ্ভূত উদ্বেগগুলোকে আবারও সামনে নিয়ে আসে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের...

২০৩৩ সালের মধ্যে গৃহস্থালির ৩৯ শতাংশ কাজ স্বয়ংক্রিয় হতে পারে: বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা বলছেন, আগামী এক দশকের মধ্যে গৃহস্থালির ও প্রিয়জনদের দেখাশোনার কাজের প্রায় ৩৯ শতাংশই স্বয়ংক্রিয়ভাবে করা যেতে পারে। যুক্তরাজ্য ও জাপানের গবেষকরা ৬৫ জন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞকে ১০ বছরের মধ্যে সাধারণ গৃহস্থালির কাজে...

১৩ বছর পরও চূড়ান্ত শুনানির অপেক্ষায় পিলখানা হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরকে (বর্তমানে বিজিবি) রক্তাক্ত করে বাহিনীর কিছু সদস্য। তাদের হাতে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। এ ঘটনায় করা মামলা ১৩ বছর...

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকালে দক্ষিণ চর বংশী ইউনিয়নে চরকাছিয়া গ্রামে মিয়ারহাট...