সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু

ফাইল ছবি

বুধবার (১৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। চলতি এই বছর মশাবাহিত রোগে একদিনে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, এই সময়ের মধ্যে, ডেঙ্গু জ্বরে আরও ১ হাজার ৭৯২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের মধ্যে ৯২২ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া রাজধানীতে ৩ হাজার ৩৭০ জনসহ মোট ৫ হাজার ৫৫২ জন ডেঙ্গু রোগী এখন সারা দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এ পর্যন্ত, ২৫ হাজার ৭৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ সময় ২০ হাজার ৯৪ সুস্থ হয়েছেন।

দেশে গত বছর ডেঙ্গুতে ২৮১ জন মারা গেছেন। এ ছাড়া, গত বছর ৬২ হাজার ৪২৩ জন এ রোগে আক্রান্ত হন এবং ৬১ হাজার ৯৭১ জন সুস্থ হয়েছেন। ২০২১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল।

—-ইউএনবি