Skip to content

ব্যবধান বাড়ছে, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা

ছবি: পিটিআই

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বর্তমানে চলছে। প্রাথমিক ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে, বিরোধী দল বিজেপি স্পষ্টভাবে এগিয়ে রয়েছে এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের ব্যবধান ক্রমেই বাড়ছে।

এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা) গণনা করা ভোটের হিসেবে বিজেপি এগিয়ে আছে ১৯০টি আসনে, অন্যদিকে তৃণমূল এগিয়ে রয়েছে ৯৯টি আসনে। এই প্রবণতা অব্যাহত থাকলে, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ফলে আজ ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এনএনবাংলা/পিএইচ