সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের গণনায় চমক দেখাচ্ছে জোসেফ সি. বিজয়-এর দল টিভিকে। সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে ১০৬টিতে এগিয়ে রয়েছে এই নতুন দলটি।

এদিকে টানা তিনবার জয়ের রেকর্ড গড়া কোলাথুর আসনে পিছিয়ে পড়েছেন এম কে স্ট্যালিন। আনন্দবাজারের খবরে জানা গেছে, পরপর তিন রাউন্ড গণনায় তিনি পিছিয়ে আছেন, আর এগিয়ে রয়েছেন টিভিকে প্রার্থী ভি এস বাবু। উল্লেখ্য, ২০১১, ২০১৬ এবং ২০২১—এই তিনটি নির্বাচনে কোলাথুর থেকেই জয় পেয়েছিলেন স্ট্যালিন। ফলে এবার সেখানে তার পরাজয়ের জোরালো আলোচনা শুরু হয়েছে।

তামিল চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা বিজয়ের রাজনীতিতে প্রবেশ এবং তার দল টিভিকের আত্মপ্রকাশ ২০২৬ সালের এই নির্বাচনকে ভিন্ন মাত্রা দিয়েছে। নির্বাচনের আগে ধারণা করা হচ্ছিল, মূল লড়াই হবে ডিএমকে জোট ও এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে। তবে বিজয়ের আবির্ভাব সেই সমীকরণ বদলে দিয়ে তৃতীয় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে টিভিকেকে সামনে এনেছে।

টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড দাবি করেছেন, কোনও জোটের সমর্থন ছাড়াই বিজয়ের দল সরকার গঠনে সক্ষম হবে। তার কথায়, তামিলনাড়ুর মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দিচ্ছে।

উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভায় মোট ২৩৪টি আসন রয়েছে, আর সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসনে জয়।

এনএনবাংলা/পিএইচ