সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

ইয়েমেনের উপকূলে একটি তেলবাহী ট্যাংকার সশস্ত্র ব্যক্তিদের দখলে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। তবে এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

কোস্টগার্ডের বরাতে জানা গেছে, শাবওয়া প্রদেশের উপকূলীয় এলাকায় ‘এম/টি ইউরেকা’ নামের ট্যাংকারটি অজ্ঞাত সশস্ত্র একটি দল ছিনতাই করে। এরপর জাহাজটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে তারা এটিকে এডেন উপসাগর পেরিয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যায়।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, মুকাল্লা বন্দরের প্রায় ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজের আশপাশে সন্দেহজনক নৌযানের চলাচল লক্ষ্য করা গেছে। সেখানে একটি সবুজ রঙের ছোট নৌকা এবং একটি মাছ ধরার ট্রলার জাহাজটির দিকে এগিয়ে আসছিল বলে উল্লেখ করা হয়।

ইউকেএমটিওর এই সতর্কবার্তার পর থেকেই ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এনএনবাংলা/পিএইচ