সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনি ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। একইসঙ্গে তিনি জেলা প্রশাসকদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, সরকার যেমন স্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়।

দেশে দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে এসব সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে।

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি নির্দেশনা দিয়ে বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে নজরদারি জোরদার করতে হবে।

এর আগে, সকাল সোয়া ১০টার দিকে সচিবালয়ে নিজ দফতর থেকে হেঁটে সম্মেলনস্থল ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান প্রধানমন্ত্রী। পথে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানালে তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর আওতাধীন সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দিনশেষে জেলা প্রশাসকরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এনএনবাংলা/পিএইচ