সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইরানের ১৪ প্রস্তাব, ৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান ১৪ দফার একটি পরিকল্পনা তুলে দিয়েছে, যেখানে ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানোর কথা উল্লেখ করা হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা পরিকল্পনার প্রতিক্রিয়াতেই এই নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্র যেখানে দুই মাসের যুদ্ধবিরতির কথা বলেছে, সেখানে তেহরান স্পষ্ট করে দিয়েছে—তারা অস্থায়ী নয়, বরং স্থায়ী সমাধান চায়।

প্রস্তাবে ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধক্ষতিপূরণ প্রদান, লেবাননসহ সব সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালির জন্য নতুন ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় চালু করা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরান-লেবানন সংঘাত স্থায়ীভাবে শেষ করতে এক মাসের সময়সীমা নির্ধারণের কথা বলা হয়েছে।

তারা আরও জানায়, একটি চুক্তি সম্পন্ন হলে পরবর্তী এক মাস আলোচনা অব্যাহত থাকবে, যাতে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়।

সূত্র: আল–জাজিরা

এনএনবাংলা/পিএইচ