সাম্প্রতিক
কক্সবাজারে ডিএনএ ল্যাব নেই, ১০ মরদেহ হস্তান্তরে সময় লাগবে দুই সপ্তাহ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া, ঘটনার ব্যাখ্যা দিলেন ইশরাক রুপালি গিটার ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু, আজও অমলিন তার গান একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট ফ্রান্স-স্পেনের মতো বিক্ষোভে উত্তাল ইতালি ও পর্তুগাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

The New Nation | Bangla Version Blog

কুলাউড়ায় ভোটারদের নজর কাড়ছেন একমাত্র নারী প্রার্থী সাদিয়া নোশিন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ভোটের মাঠে সরব রয়েছেন সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী। তিনি বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এছাড়া প্রতিদিনই উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় তাঁর পক্ষে কর্মী, সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে উপজেলার সবক’টি চা-বাগানে স্বল্পসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে চা-শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা করছেন সাদিয়া নোশিন। প্রচারণার সময় একমাত্র নারী প্রার্থী হিসেবে তিনি ভোটারদের নজর কাড়ছেন বলে  অনেক চা-শ্রমিক ভোটার জানান।  বাসদের পাশাপাশি যুক্তফ্রন্টের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও সরব প্রচারণায় অংশ নিচ্ছেন। তাঁর ‘কাঁচি’ প্রতীকের জন্য সম্প্রতি কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জনসভায় তারা ভোট প্রার্থনা করেন। এর আগে সব শরিকদের নিয়ে ১৫১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এদিকে কাঁচি মার্কার সমর্থনে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর পক্ষে প্রখ্যাত জীনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর আহবানে আগামীকাল ৬ ফেব্রুয়ারি কুলাউড়া ডাকবাংলো মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এর আগে সাদিয়া নোশিনের বাড়িতে নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত থেকে সাদিয়া নোশিনের ‘কাঁচি’ মার্কাকে সমর্থন দিয়ে বক্তব্য দিয়ে ভোট কামনা করেন জীনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।  যুক্তফ্রন্টের শরিক সিপিবি মৌলভীবাজার জেলা সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা সভাপতি আব্দুল লতিফ, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব এম খসরু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন আহমদ (বীরপ্রতীক), বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, সিপিবি কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব করীম মিন্টু, বাংলাদেশ জাসদ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গাফফার কায়ছুল, উদীচী কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, যুব ইউনিয়ন উপজেলা সভাপতি গোলাম মোস্তফা পাভেলসহ অনেকেই তাসনিম চৌধুরীর পক্ষে ভোটের মাঠে সক্রিয় থেকে প্রচারণা চালাচ্ছেন। তারা এই নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ‘কাঁচি’ মার্কার সমর্থক শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠায় এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দৃঢ় আশাবাদী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জনগণ এবার ‘কাঁচি’ মার্কায় সাড়া দেবে। সাদিয়া নোশিনের বাড়ি কুলাউড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লস্করপুর এলাকায়। তাঁর বাবা সাদ লুৎফুর রাজ্জাক চৌধুরী ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মা আমিনা বেগম চৌধুরী নারী নেত্রী ও গৃহিণী। কুলাউড়ার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করে সাদিয়া ভর্তি হন সিলেট সরকারি মহিলা কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে সিলেট এমসি কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়ার পর ২০১১ সালে তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সিলেট এমসি কলেজ শাখার সদস্য হওয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে ওই কলেজ শাখার আহ্বায়ক, সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক হন। পড়ালেখায়ও তিনি মেধাবী। ২০১৭ সালে এমসি কলেজ থেকে গণিতে অনার্স-মাস্টার্স শেষ করেন। ২০২৩ সালে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মনোনীত হওয়ার মধ্যে দিয়ে দলের কেন্দ্রীয় রাজনীতিতে সম্পৃক্ত হন এবং দেশব্যাপী সংগঠনকে শক্তিশালী করতে নিরলস কাজ করছেন। সার্বক্ষণিক রাজনীতির পাশাপাশি নিজের খরচের ব্যয় মেটানোর জন্য তিনি টিউশনি করেন। পরিবারে তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয় সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী এখনো বিয়ের পিড়িতে বসেননি। সংসদ সদস্য নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে কী ভূমিকা রাখবেন জানতে চাইলে সাদিয়া নোশিন চৌধুরী বলেন,‘স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সবার জন্য শিক্ষা, প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন, মাদক-সন্ত্রাস-দুর্নীতি-সাম্প্রদায়িকতা ও নারী নির্যাতন বন্ধ, চা-শ্রমিকদের ভূমির অধিকার ও নুন্যতম দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণসহ শ্রমজীবী, খেটে খাওয়া মানুষদের দাবি আদায় ইত্যাদি আমার কাজে প্রাধান্য পাবে। আমি আমার নির্বাচনী এলাকার চা-শ্রমিকসহ বিভিন্ন পেশার শ্রমিক, কৃষক, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও নারীদের সকলস্তরের জনগণের সমর্থন, পরামর্শ, সার্বিক সহযোগিতা কামনা করছি।

জামায়াত ক্ষমতায় গেলে আবারো ফ্যাসিস্ট তৈরী হবে : দেশেঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত...

‎তারেক রহমানের আগমন উপলক্ষে রেদওয়ান বাবুর নেতৃত্বে নীলফামারীতে বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল

‎‎নীলফামারী প্রতিনিধি: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারী শহরে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের প্রধান সড়কগুলো ঘুরে এ মিছিলটি অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণী ও...

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ৫ই ফেব্রুয়ারি-২৬ইং বৃহস্পতিবার বাদ জোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। বিশেষ দোয়া...

নড়াইলে নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল মরদেহ

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে নিখোঁজের ছয় দিন পর মনোজ পাইকের (৪৫) ভাঁসমান মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ—পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া...

গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়

নাটোর  প্রতিনিধি জামায়াতের আমীর ড. শফিকুর রহমান বলেছেন, বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত। যদি না হয় তাহলে কি ভাবে ভয়াবহ ঝণ খেলাপিরা সংসদ সদস্য পদে...

দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন : কাজী শাহ্ আবু কাউছার

কুমিল্লা প্রতিনিধিঃ এবারের নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে পুঁজি করে যেন আমাদের দেশটাকে শেষ না করতে পারে। দেশের অস্তিত্ব, মুসলমানদের অস্তিত্ব, কওমি মাদ্রাসার অস্তিত্ব, তাবলীগের অস্তিত্ব যেন শেষ করে দিতে না...

উত্তরাঞ্চল ঘুরে “চলো একসাথে গড়ি বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে জয়পুরহাটে জামায়াতের  হ্যাঁ ভোটের পক্ষে প্রচার বাস

জয়পুরহাট প্রতিনিধি : “চলো একসাথে গড়ি বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমানের উদ্বোধনকৃত দেশব্যাপী গণভোটের হ্যাঁ ভোটের বাস উত্তারাঞ্চলের জেলাগুলো ঘুরে জয়পুরহাটে হ্যাঁ ভোটের পক্ষে প্রাচারাভিযানে এসেছে জামায়াতে ইসলামীর...

নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি, দ্রুত ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুত অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বা ১৬...

দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান

  দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে উল্লেখ করে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা দেশ ও জাতিকে একটি উদাহরণযোগ্য নির্বাচন উপহার...

ভ্যালেন্টাইনে জোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’

  জনপ্রিয় জুটি জোভান-নীহাকে নিয়ে এবার নাটক নির্মাণ করলেন জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের নাটকটি প্রচার হবে বিশ্ব ভালোবাসা দিবসে সিএমভি’র ব্যানারে। প্রতিবার ভালোবাসা দিবসে প্রচুর নাটক প্রচার হয়। কিন্তু এবার একেবারেই...

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা: সরকারের উচ্চপর্যায়ের দ্রুত হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা

  নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে টানা অবরোধের কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। লাগাতার কর্মবিরতি ও জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায়...