সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

‎তারেক রহমানের আগমন উপলক্ষে রেদওয়ান বাবুর নেতৃত্বে নীলফামারীতে বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল

‎‎নীলফামারী প্রতিনিধি:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারী শহরে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের প্রধান সড়কগুলো ঘুরে এ মিছিলটি অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণী ও নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

‎মিছিলটি শহরের কেন্দ্রীয় পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা “ধানের শীষে ভোট দিন”, “বাংলাদেশ জিন্দাবাদ”, “তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”সহ নানা স্লোগান দেন। মিছিলজুড়ে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎মিছিলে বিএনপি নেতা রেদওয়ান হক বাবুর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতা শাহরিন ইসলাম তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে শাহরিন ইসলাম তুহিন দলীয় ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

‎নীলফামারী জেলা বিএনপি’র নেতা রেদওয়ানুল বাবু  জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মিছিল সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

‎