সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান

 

দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে উল্লেখ করে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা দেশ ও জাতিকে একটি উদাহরণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন নৌ ক্যাম্পে বাহিনীর অফিসার ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নৌবাহিনী প্রধান বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত গভীর ও দৃঢ়। সশস্ত্র বাহিনীর সদস্যরা দীর্ঘদিন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করায় অঞ্চলভিত্তিক চ্যালেঞ্জ, সুবিধা-অসুবিধা সম্পর্কে তারা অবগত। সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, নিরাপদে ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পৌঁছে দেওয়া থেকে শুরু করে ভোটাররা যাতে নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সশস্ত্র বাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে।

পরে দুপুর একটায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন নৌবাহিনী প্রধান।

সভায় বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি, বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‍্যাব, কোস্টগার্ড, নৌবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর পৌনে ১২টায় হেলিকপ্টারযোগে বরগুনা সার্কিট হাউজ মাঠে পৌঁছান নৌবাহিনী প্রধান।

এনএনবাংলা/