সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

The New Nation | Bangla Version Blog

১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার পরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকার পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে...

পিআর পদ্ধতি সংবিধানে নেই, সংবিধানের বাইরে যেতে পারি না: সিইসি

  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক-বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর...

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ:) এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

শহীদ আল্লামা দেলোয়ার হোসান সাঈদী (রহ.) এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিদ্দিকীকা জামেয়া- মাদানিয়া ট্রাস্ট খুলনার আয়োজনে তার জীবন ও কর্ম   আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (২৩ আগস্ট) দুপুর ১২ টায় ...

গ্রাহকের ২০ কোটি টাকা নিয়ে পালিয়েছে মুরাদনগরের ‘দানিক’

আবুল কালাম আজাদ,মুরাদনগর (কুমিল্লা)সংবাদদাতাঃ দরিদ্র নিরসন ও কর্মসংস্থার (দানিক)’র পরিচালক পর্ষদ ও কর্মকর্তাগন গ্রাহকের প্রায় ২০ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউপি কার্যালয়ের সামনে...

কমলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চা জনগোষ্ঠী উন্নয়ন ফোরাম

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ অর্ধশতাধিক চা বাগানের শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে চা জনগোষ্ঠী উন্নয়ন ফোরাম। শুক্রবার (২২ আগস্ট) সকালে সংগঠনটির আয়োজনে উপজেলার মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমির কনফারেন্স রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। কমলগঞ্জ চা জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের সাংগঠনিক লিটন গঞ্জুর সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি‌ ছিলেন কমলগঞ্জ উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ‌মো: হা‌বিবুর রহমান। সংর্বধনা অনুষ্টানে জিয়ানা মাদ্রাজীর সঞ্চালনায় সম্মা‌নিত অ‌তি‌থি ছিলেন উপ‌জেলা সমবায় অফিসার মো: সা‌লিক আহ‌মেদ ভুঁইয়া, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা ‌মো: আবাব মিয়া প্রমূখ। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়ন, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নের চা বাগানের এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ অর্ধশতাধিক চা বাগানের শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। এসময় সংগঠনের সদস্য সৌরভ বীন, ধীরেন বোনার্জী, সাব্বির রহমান, গোপাল মান্দ্রাজী, পদ্মাবতী দাস, প্রতি গঞ্জু, সাজিয়া বেগম, সঞ্জয় কৈরিসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । পারভেজ আহমেদ কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সাদাপাথর কাণ্ডে দুদকের তালিকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া: রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

এস এ শফি, সিলেট : দেশজুড়ে আলোচিত সাদাপাথর কাণ্ডে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে।প্রশাসনের কিছু কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের নাম পাথর লুটপাটের ঘটনায় আসায় সিলেটে চলছে নানা আলোচনা...

অবশেষে দেওয়ান বাজার-দয়ামীর সড়ক সংস্কার কাজ শুরু

সিলেট অফিস : সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার থেকে দয়ামীর সড়ক অবশেষে সংস্কারের আওতায় এসেছে। দীর্ঘদিনের দুর্ভোগ ও অভিযোগের পর প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বালাগঞ্জ অংশে সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।...

ফরিদপুরের মধুখালীতে বিএনপির কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০

ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়...

নারি কেলেঙ্কারিতে চাকুরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

বেরোবি প্রতিনিধি   রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলীকে। স্কলারশীপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক...

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনার আঠারো মাইল এলাকায় মো. শামীম নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতের কোন এক সময় দিকে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায়...

কোম্পানীগঞ্জে অবৈধ খেয়াঘাটের চাঁদার টাকা যায় প্রশাসন ও বিএনপি নেতাদের পকেটে!

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ঘাটের চাঁদাবাজির টাকা যায় জেলা-উপজেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের পকেটে। এ নিয়ে বোট মালিকের  একটি বিস্ফোরক অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  এটি ‘টক অব নোয়াখালী’তে...

আওয়ামী লীগ নেতাদের কলকাতার জীবন, যেভাবে কাটছে তাদের দিনকাল

  বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন এবং তার ভারতের নির্বাসনের পর এক বছরেরও বেশি সময় কেটে গেছে। এ সময়টাতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কলকাতার নিউটাউনে গড়ে তুলেছেন নতুন এক জীবনযাত্রা। সকালবেলার নামাজ, জিমে অনুশীলন,...