সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

কমলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চা জনগোষ্ঠী উন্নয়ন ফোরাম

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ অর্ধশতাধিক চা বাগানের শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে চা জনগোষ্ঠী উন্নয়ন ফোরাম।

শুক্রবার (২২ আগস্ট) সকালে সংগঠনটির আয়োজনে উপজেলার মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমির কনফারেন্স রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কমলগঞ্জ চা জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের সাংগঠনিক লিটন গঞ্জুর সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি‌ ছিলেন কমলগঞ্জ উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ‌মো: হা‌বিবুর রহমান।

সংর্বধনা অনুষ্টানে জিয়ানা মাদ্রাজীর সঞ্চালনায় সম্মা‌নিত অ‌তি‌থি ছিলেন উপ‌জেলা সমবায় অফিসার মো: সা‌লিক আহ‌মেদ ভুঁইয়া, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা ‌মো: আবাব মিয়া প্রমূখ।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়ন, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নের চা বাগানের এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ অর্ধশতাধিক চা বাগানের শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় সংগঠনের সদস্য সৌরভ বীন, ধীরেন বোনার্জী, সাব্বির রহমান, গোপাল মান্দ্রাজী, পদ্মাবতী দাস, প্রতি গঞ্জু, সাজিয়া বেগম, সঞ্জয় কৈরিসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

পারভেজ আহমেদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি