সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নড়াইলে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন আহত

নড়াইল সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও শিশুসহ ৩ থেকে ৪ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের নাকসী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এক বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার নাকসী এলাকায় পৌঁছালে যশোর থেকে লোহাগড়ার দিকে আসা এক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের চালক ও শিশুসহ ৩ থেকে ৪ জন আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ৩ থেকে ৪ জন আহত হয়েছেন।

বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি