সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন- উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সদস্য ফরমান আলী (৩৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোকদম দপ্তরী (৪৫) এবং দুর্গানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ (২৫)।

উল্লাপাড়া মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে কয়েকজন দুর্বৃত্ত এসে হঠাৎ কুরিয়ার সার্ভিসের চলন্ত কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে কাভার্ডভ্যানটির সামনের অংশ ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় করতোয়া কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি শাহ আলম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

—ইউএনবি