সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চট্টগ্রামে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-সহকারী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে পাথরবোঝাই ট্রাক ও রাবারবোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্য ট্রাকটির চালক আহত হন।

মঙ্গলবার ৫ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার নাজিরহাট এলাকার নতুন রাস্তার মুখে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাবারবোঝাই ডাম্প ট্রাকচালক ও ফটিকছড়ি ভুজপুর থানার ঝিলতলী এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. রুবেল (২৬) এবং তার সহকারী ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আলমগীর (২৮)। তারা দু’জন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বলে জানা গেছে।

আহত পাথরবোঝাই ট্রাকের চালক নূর মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ফটিকছড়ি ভুজপুর রাবার বাগান থেকে রাবারবোঝাই করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল ডাম্প ট্রাকটি। এটি ভোর রাতে নাজিরহাট নতুন রাস্তার মুখে পৌঁছালে একই সময়ে চট্টগ্রাম থেকে ফটিকছড়িমুখী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে ডাম্প ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়। অন্য ট্রাকটির চালক গুরুতর আহত হন। দু’টি ট্রাকই জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

—-ইউএনবি