সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নিউজিল্যান্ডে উড়ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসে গত অক্টোবরে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ হারে পাকিস্তান নারী দল। নিগার সুলতানা জ্যোতিদের কাছে দুই ফিরিম্যাটেই হারের এক মাস পর নিউজিল্যান্ডে খেলতে গেছেন নিদা দার, আলিয়া রিয়াজরা। সেখানে সবাইকে চমকে দিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান নারী দল। ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পায় পাকিস্তান। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচ ১০ রানে জিতে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতল পাকিস্তানের মেয়েরা। সেটিও এক ম্যাচ হাতে রেখে।

টি-টোয়েন্টিতে এ নিয়ে প্রতিপক্ষের মাঠে মাত্র চারবার সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান নারী দল। ২০১৪ সালে প্রথম জেতে বাংলাদেশে, ২০১৮ সালে শ্রীলঙ্কায়, সে বছরই অক্টোবরে আবার বাংলাদেশকে হারিয়েছিল পাকিস্তান। এবার হারাল কিউই মেয়েদের। ডানেডিনে প্রথমে ব্যাট করে মুনিবা আলী (৩৫), আলিয়া রিয়াজ (৩২*) ও বিসমাহ মারুফের (২১) কল্যাণে ১৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে ১২৭ রানে থামে হোয়াইট ফার্নস। রান তাড়া করতে নেমে ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৩৩ রান করেন হান্নাহ রোয়ের। গত ম্যাচের মতো এদিনও সেরা বোলার ফাতিমা সানার, ২২ রানে নেন ৩ উইকেট।