সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

তদন্ত কমিটির সামনে নাসুম

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরুর আগের দিন নাসুম আহমেদের ডাক পড়েছিল ঢাকায়। তিনি বিসিএল খেলতে চট্টগ্রাম অবস্থান করছিলেন। এরপর বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ করে রাতেই চট্টগ্রামে ফিরেছেন তিনি। বিশ্বকাপ ব্যর্থতার মূল কারণ অনুসন্ধান করতে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তদন্ত কমিটি গঠন করেছে। গত সোমবার বিসিবির গুলশান অফিসে নাসুমকে ডাকে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। বাকি দুই সদস্য হলেন বিসিবি পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম।

বিশ্বকাপ ব্যর্থতার পাশাপাশি নাসুমের গায়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের গায়ে হাত তোলা নিয়ে দেশের ক্রিকেটে চলছে নানা আলোচনা-সমালোচনা। তার কাছে এই বিষয়ের সত্যতাসহ বিস্তারিত জানতে চেয়েছে তদন্ত কমিটি। এর আগে গুলশানের নাভানা টাওয়ারে তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ করেছেন নির্বাচক কমিটির দুই সদস্য মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন। প্রথম দিনে দুই ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমান তদন্ত কমিটির সঙ্গে দেখা করেছেন।

এদিকে নিউজিল্যান্ড সিরিজ চলার কারণে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ডাকছেন না তারা। সাকিব আল হাসানও আছেন নির্বাচনি ব্যস্ততায়। এখনও ডাকা হয়নি হেড কোচ হাথুরুসিংহেকেও। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তাদের এই মুহূর্তে ডাকা হচ্ছে না। সুবিধাজনক সময়েই ডাকা হবে।