সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শ্রীমঙ্গলে হোটেল মুনে আবারও লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):

মৌলভীবাজারে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারেরর আবাসিক হোটেল মুন থেকে আবারও এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ৪ ডিসেম্বর সন্ধ্যার শ্রীমঙ্গল থানা পুলিশ শহরের আবাসিক হোটেল মুন থেকে এক অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। অজ্ঞাত ব্যক্তি এখনোও কোন পরিচয় পাওয়া যায়নি।

উল্লেখ্য আবাসিক হোটেল মুন থেক এর আগে গত ২২ অক্টোবর নিতাই দাশ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেিলো পুলিশ।

শ্রীমঙ্গল থানার পুলিশ উপপরিদর্শক ( ওসি) তদন্ত মো: আমিনুল ইসলাম বলেন, আমরা খরব পেয়ে আবাসিক হোটেল মুন থেকে ২০৩ নম্বর রুম থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বিষয় টা জানা যাবে।