সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৩.৫১ কোটি টাকার স্বর্ণ জব্দ

ফাইল ছবি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত থেকে ৩ কোটি ৫১ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাগুড়া ইউনিয়নের রমজান পাড়া এলাকায় সীমান্তের ৪১০ মেইন পিলারের সামনে থেকে স্বর্ণের বার জব্দ করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালান হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-১৮ এর একটি দল ভোরে ওই এলাকায় অভিযান চালায়।

বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকার ৪১০ নম্বর মেইন পিলারের কাছে এক ব্যক্তিকে তাড়া করে বিজিবি।

বিপদ টের পেয়ে ওই ব্যক্তি স্বর্ণের বার ভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হন।

পরে বিজিবির ওই দল ২০টি স্বর্ণের বার জব্দ করে।

—-ইউএনবি