সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দিনাজপুরে চালের ট্রাকে আগুন

দিনাজপুরে বীরগঞ্জে চালের বস্তাবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। তবে ট্রাকের ইঞ্জিন-কেবিন পুড়ে গেছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও বটতলী বাজার এলাকায় চালের বস্তা বহনকারী একটি চলন্ত ট্রাকে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন বীরগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

বীরগঞ্জ থানার ইনচার্জ মুজিবুর রহমান জানান, আগুনে ইঞ্জিন-কেবিন পুড়ে গেছে। জড়িত‌দের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।

অক্টোবরের শেষ থেকে অবরোধ চলাকালে এখন পর্যন্ত দিনাজুরে ৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

—-ইউএনবি