সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কুমিল্লায় স্টাফ বাসে আগুন

কুমিল্লায় জিহান ফুটওয়ারের স্টাফ পরিবহনে ব্যবহৃত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।

বৃহস্পতিবার সকালে নগরীর উনাইসারে এ ঘটনা ঘটে।

বাসের চালক মো. আনিস বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। এ সময় খেয়াল করেন বাসে আগুন জ্বলছে। কোনো রকমে বাস থেকে বের হন তিনি।

তিনি আরও বলেন, সে সময় একজনকে দৌড়ে পালাতে দেখেন।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে কাউকে চিহ্নিত করতে পারেননি।

জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

—-ইউএনবি