সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

যেসব মাইলফলক ডাকছে রোনালদোকে

অনলাইন ডেস্ক :

১২ বছর পর আবারো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলবেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পর ওল্ড ট্রাফোর্ডের চেনা আঙিনায় অনুশীলনে ফিরে বললেন, আয়েসে দিন কাটাতে আসেননি তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকেই সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মাঝে জল্পনা রোনালদোকে রেড ডেভিলসের জার্সিতে আবার খেলতে দেখা যাবে। রোনালদোর সামনে রয়েছে অনেকগুলো মাইলফলক। রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা ৭৮৫। প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোল করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৫টি গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে আর মাত্র ১৬টি গোল করতে পারলেই প্রিমিয়ার লিগে ১০০ গোল হয়ে যাবে রোনালদোর। রোনালদো চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বর্তমানে তার গোলসংখ্যা ১৩৫টি। আর ১৫টি গোল করতে পারলে ইউরোপসেরার এই লিগে ১৫০ গোল করার কীর্তি গড়বেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানইউয়ের পক্ষে মোট ১১৮টি গোল করেছেন সিআরসেভেন। আর ৩২টি গোল করতে পারলে ম্যানইউয়ের জার্সিতে ১৫০ গোল হয়ে যাবে তার।