সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আইপিএলের সংক্ষিপ্ত তালিকায় নেই মাহমুদউল্লাহ

অনলাইন ডেস্ক :

আগামী সপ্তাহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে অংশ নিতে ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন। এই তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ। তাছাড়া ৬ জন নিলামে নাম দিলেও জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন। ২০২৪ আইপিএল সামনে রেখে বাংলাদেশের ৬ ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। মাহমুদউল্লাহ ছাড়া বাকি পাঁচ ক্রিকেটার হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। জায়গা পাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটারের তিনজনই হচ্ছেন পেসার।

আগে আইপিএল খেলা মোস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। প্রসঙ্গত, চূড়ান্ত তালিকায় থাকা ৩৩৩ ক্রিকেটারকে ১৯ ডিসেম্বর দুবাইয়ে তোলা হবে আইপিএলের মিনি নিলামে, যার মধ্যে ২১৪ ক্রিকেটার ভারতের আর বিদেশি ১১৯ জন।