সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ গাড়িতে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের মধ্যে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত চারটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের উপপরিচালক শাহজাহান শিকদার জানান, এর মধ্যে ঢাকা মহানগরীতে দুইটি, মাগুরায় একটি ও রাজশাহীতে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ও ফায়ার সার্ভিসের ৩৫ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অবরোধ ও হরতাল চলাকালে এ পর্যন্ত ২৭৪টি গাড়ি ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।

—-ইউএনবি