সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

অনলাইন ডেস্ক :

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের, আর পর্দা নামবে ১ মার্চ। বিপিএলের ব্যস্ত সূচির কারণে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। বিপিএলের কারণে পিছিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। আগের সূচি অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝিতে ঢাকায় আসার কথা ছিল শ্রীলঙ্কা দলের। সেটি এখন পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে লঙ্কানরা। এই সফরে দুইটি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দুই দল। ভেন্যু এবং ম্যাচ সূচি এখনো চূড়ান্ত করেনি বিসিবি।