সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২০

কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর এলাকায় বুধবার সন্ধ্যায় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে এক যুবক নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত সিফাত হোসেন (২৫ বছর) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া জানান, যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে এক যুবক নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসটি হাইওয়ে থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

—-ইউএনবি