সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবীর বলেন, দুর্ঘটনার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থেকে জামালপুরগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এটি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই পিকআপের ২ যাত্রী নিহত হন।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল গ্রামের ইন্তাজ আলীর ছেলে শামসুল হক (৪০) এবং অপর জন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার সর্তরপুর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

দুর্ঘটনার খবর পেয়ে জামালপুরের ফায়ার সাভির্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে।

আহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন- জামাল মিয়া (৫০), সুজা মিয়া (৪৫) ও আবুল কালাম (৪০)। আহতদের মধ্যে পিকআপ চালকও রয়েছেন।

ওসি মহব্বত কবীর আরও বলেন, পুলিশ বাসটি আটক করতে পারলেও বাসের চালক পলাতক রয়েছে।

—-ইউএনবি