সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিরাজগঞ্জে ঠান্ডাজনিত শিশুরোগীর সংখ্যা বাড়ছে

সিরাজগঞ্জে হাড় কাঁপানো তীব্র কনকনে শীত ও ঘন কুয়াশার প্রভাবে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে জ্বর ও ঠান্ডাজনিত রোগসহ বিভিন্ন রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শীত ও ঠান্ডাজনিত কারণে প্রায় এক সপ্তাহে বিশেষ করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৬ শতাধিক শিশুকে এই ধরণের রোগের চিকিৎসা দেয়া হয়েছে।

নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়া শিশুদের নিয়ে হাসপাতালে ছুঁটছে বাবা-মাসহ স্বজনরা। এজন্য শিশু ও বিভিন্ন বয়সী নারী-পুরুষরাও এসব রোগে আক্রান্ত হচ্ছেন।

এতে হাসপাতালে প্রতিদিন বাড়ছে এসব রোগীর চাপও।

ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম বলেন, শীতজনিত কারণে এ রোগের প্রাদুর্ভাব বাড়ছে। তবে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ মজুদ রয়েছে এবং সার্বক্ষণিক রোগীদের দেখাশোনা করা হচ্ছে। তবে শীতজনিত কারণে আগের তুলনায় হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। সেজন্য চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিক রোগীদের পর্যবেক্ষণ করছেন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে শীতের প্রভাব বৃদ্ধি পাওয়ায় শীতবস্ত্রের অভাবে বিশেষ করে গরিব ও অসহায় পরিবারগুলো খারাপ অবস্থায় রয়েছে।

—–ইউএনবি