সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাটোরে সারবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

নাটোরে সারবোঝাই ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সদর উপজেলার বারুরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত ফয়সাল ইসলাম সেলিমের (৫০) বাড়ি ঝিনাইদহের মহেশপুরে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, যশোরের নোয়াপাড়া থেকে বগুড়াগামী সারবোঝাই ট্রাক বারুরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চালক ও সহকারীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

সহকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

—-ইউএনবি