সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দিনাজপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বিরামপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিফাজ উদ্দিন মণ্ডল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রীসহ আহত হয়েছেন তিনজন।

উপজেলার কাটলা ইউনিয়নের মোয়ামারি গ্রামের মৃত বোয়ান উদ্দিন মণ্ডলের ছেলে।

বিরামপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান মিজান জানান, বিরামপুরের নিশিবাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্ত্রী কবিতা বেগমকে মোটরসাইকেলে করে কর্মস্থলে পৌঁছে দিতে যাচ্ছিলেন স্বামী রিফাজ উদ্দিন মণ্ডল। সকাল ১০টার দিকে পাটনচড়া এলাকায় বিপরীত দিকে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে মোটরসাইকেলচালক রিফাজ উদ্দিন মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। পরে নিহতের স্ত্রী কবিতা বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অপর মোটরসাইকেলচালক ও আরোহীকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের অবস্হা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।

—-ইউএনবি