সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জটিল রোগে আক্রান্ত শুভ

অনলাইন ডেস্ক :

হকির সাবেক খেলোয়াড়দের মধ্যে হকির ভালো-মন্দ নিয়ে সব সময়ই যাঁকে কথা বলতে দেখা যায় তিনি মওদুদুর রহমান শুভ। সব সময় হাসিমুখের আর সবচেয়ে আশাবাদী মানুষ হিসেবেই তাঁকে চেনে সবাই। সেই শুভ হকি অঙ্গনের বাইরে এমন এক শত্রুর মুখোমুখি হয়েছেন যে সেই আশাবাদই এখন ভীষণভাবে ধরে রাখতে হচ্ছে তাঁকে। তাঁর মস্তিষ্কে টিউমারের উপস্থিতি খুঁজে পেয়েছেন চিকিৎসকরা। আগে-পরে কখনোই এর কোনো লক্ষণ টের না পাওয়া শুভ এবং তাঁর পরিবারের সদস্যরা হঠাৎ এমন খবরে স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছে। গত ৬ ডিসেম্বর নিজ বাসায় হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন শুভ।

বিকেএসপির আরেক কোচ মশিউর রহমানসহ পরিবারের অন্যরা ধরাধরি করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় ধরা পড়ে টিউমারের উপস্থিতি। দুই রাত আইসিইউয়ে এবং আরো দুই রাত সাধারণ বেডে কাটিয়ে জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় এখন বিকেএসপির বাসায়। ২০১৬ সাল থেকে বিকেএসপির হকি কোচ হিসেবে কাজ করছেন শুভ। ২০১৮ সালে কোচ হিসেবে মোহামেডানকে লিগ শিরোপাও জিতিয়েছেন। জাতীয় দলে খেলেছেন ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত। ২০১০ সাল পর্যন্ত খেলেছেন ঘরোয়া লিগ।

লিগের দুইবারের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন। তবে এই মুহূর্তে হকির ভাবনা তাঁর আটকে যাচ্ছে মস্তিষ্কের জটিল এই অসুখে। শুভ জানিয়েছেন, চিকিৎসকরা টিউমারটি অপসারণের কথা বলেছেন, যে অস্ত্রোপচার বেশ জটিলও। শুভকে সেই কঠিন লড়াইয়ের জন্যই তৈরি হতে হচ্ছে এখন।