সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

ইউএনবি, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রাতইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, সকাল ৯টার দিকে পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় গাড়িতে আগুন লেগে যায়।

আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং অন্যদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।