সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শ্রীবরদীতে নারী ও শিশুদের জনসচেতনতা বৃদ্ধিকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এপিসি প্রজেক্টের সহযোগিতায় লাইট ওয়ে একাডেমি সংলগ্ন তাতিহাটি পশ্চিম শিশু সুরক্ষা কমিউনিটি হলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল। এপিসি প্রজেক্টের চাইল্ড রাইটস ফেসিলিটেটর জাকির হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লাইট ওয়ে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ। এসময় শতাধিক নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।