সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পেসারদের সাফল্যে উচ্ছ্বসিত সাবেক কোচ

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডে অবশেষে কিউইদের বিপক্ষে রঙিন পোশাকে কাক্সিক্ষত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শনিবার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৮ রানে গুটিয়ে দিতে ১০ উইকেটের সবগুলো নিয়েছেন বাংলাদেশি পেসাররা। নিজেদের ইতিহাসে এমন অর্জন দ্বিতীয়বার। বাংলাদেশি পেসারদের এমন পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শরিফুলের একটি ছবি শেয়ার করে সেখানে ডোনাল্ড লিখেছেন, ‘বাংলাদেশের ইঞ্জিন রুম আজ দারুণ কাজ করেছে।’ ভারত বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাগজে-কলমে সম্পর্ক শেষ করেন ডোনাল্ড। তবে তাসকিন আহমেদ, শরিফুলদের ঠিকই খোঁজখবর রাখেন তিনি। এমনকি বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে একজন করে পেসার খেলানোয় দুঃখ প্রকাশ করেছিলেন ডোনাল্ড। দুই টেস্টেই একমাত্র পেসার ছিলেন শরিফুল। সিলেটে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৯ ও ঢাকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯ ওভার বল করেছিলেন শরিফুল।