সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গত শুক্রবার ক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। ফলাফলে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মজিব ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় ও নিউ নেশন প্রতিনিধি এইচ এম জোবায়ের হোসাইন।

শুক্রবার (২২ডিসেম্বর) দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ প্রধান নির্বাচন কমিশনার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদ উল্লাহ রির্টানিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন দ্বায়িত্ব পালন করেন।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও ত্রিশাল প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার জুয়েল আহমেদ। ত্রিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি খোরশিদুল আলম মজিব ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন কে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।