সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেটে ২ নারীসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে ২ নারীসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ৮টার দিকে নগরীর দরগা গেইট এলাকার হোটেল রাজরানী থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫) ও মুন্নী আক্তার (১৮)। এসময় তাদের কাছ থেকে নগদ ১২হাজার ২৪০ টাকা, মোবাইলফোন, আইডি কার্ডের কপি জব্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়- প্রতারক চক্র দীর্ঘদিন যাবত সিলেট নগরীর বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ মানুষকে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়।
তাদের প্রতারণার শিকার একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযোগকারীসহ ৩৫৪ জনের কাছ থেকে দুইলক্ষ বিশ হাজার দুইশত টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।