সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইঞ্জিন চালিত ট্রলির (থ্রী হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

রবিবার ভোর সাড়ে ৬টায় এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং বাসে থাকা যাত্রীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস সাকুরা পরিবহন উজিরপুর উপজেলার আটিপাড়ায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা দু’জন ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন- সোহরাব (৩৮) ও রুবেল (৪০)। তারা দু’জনই উজিরপুর উপজেলার বাসিন্দা।

ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের উপর আছড়ে পড়লে বাসে থাকা হেলপারসহ ৮/১০ জন যাত্রী আহত হয়।

এদের মধ্যে হেলপারকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উজিরপুর থানা পুলিশের সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) ফিরোজ আলম জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়না তদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বাসের চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

—-ইউএনবি