সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪

ময়মনসিংহ সদর উপজেলার বালুবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চারজন নিহত ও দুইজন আহত হন।

তিনি জানান, দুর্ঘটনার পর ট্রেনটি ট্রাকটিকে লেভেল ক্রসিং থেকে ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়।

ওসি আরও জানান, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-চট্টগ্রামের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

—–ইউএনবি