সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

তাসকিন-শরিফুল আইপিএলে অনাপত্তিপত্র পাননি কেন?

অনলাইন ডেস্ক :

২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামের সংক্ষিপ্ত তালিকায় তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তারা। কারণ পুরো টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাদের অনাপত্তিপত্র দেওয়া হয়নি। এবার জানা গেলো কারণ। মূলত এই দুই পেসার ইনজুরিপ্রবণ বলেই তাদের নিয়ে ঝুঁকি নিতে চায়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এনিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা

বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তাসকিন-শরিফুলকে (অনাপত্তিপত্র) না দেওয়ার কারণ হচ্ছে তাদের ইনজুরি। তাসকিন কিন্তু এখনও অনুশীলন করছে। কালও আমার সঙ্গে কথা হয়েছে, সে বলছে যে, সে প্রায় ফিট। কিন্তু এই দুজন খুবই ইনজুরিপ্রবণ খেলোয়াড়। আপনারা জানেন যে বিশ্বকাপে তাসকিন কিন্তু পুরোপুরি ফিট ছিল না। সে কিন্তু ফিফটি পার্সেন্ট ফিট হয়ে খেলেছে।’ তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্নে কূটনৈতিক উত্তর দিয়েছেন জালাল ইউনুস, ‘ক্ষতিপূরণের কথা খারাপ শোনায়। বোর্ড আর খেলোয়াড়ের মধ্যে এটা পারস্পরিক বোঝাপড়া।’