সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দেড় ঘণ্টা পর খুলনায় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

খুলনার দিঘলিয়ায় জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার নগরঘাট সংলগ্ন জামান জুট মিলে এ আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরঘাট এলাকার জামান জুট মিলে আগুন লাগে। সংবাদ পেয়ে রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

দিঘলিয়ার জামান জুট মিলের ম্যানেজার রিপন মোল্লা বলেন, সোমবার রাত ৯টায় মিল বন্ধ করে বাসায় চলে আসার পর আগুন লাগার সংবাদ পান তিনি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে খুলনার ৪টি ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

—-ইউএনবি