সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদতের

অনলাইন ডেস্ক :

হাঁটুর সার্জারির পর এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পেসার এবাদত হোসেন। পুরোপুরি সুস্থ হতে আরও সময় প্রয়োজন। এই অবস্থায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সম্ভবনা দেখেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এসিএল ইনজুরিতে পড়েন এবাদত। সেই চোটে ওয়ানডে বিশ্বকাপ থেকেও ছিটকে যান তিনি। এই অবস্থায় জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের তার ফেরার সম্ভাবনা কতটুকু- তা নিয়ে কথা বলেছেন মিনহাজুল আবেদীন।

মঙ্গলবার সাংবাদিকদের প্রধান নির্বাচক বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে আগামী মৌসুমে তার ফেরার সম্ভাবনা আছে। যেটা আগামী আগস্ট-সেপ্টেম্বরে প্রথম শ্রেণির টুর্নামেন্ট দিয়ে শুরু হবে। সে এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে এর আগে তার ফেরার সম্ভাবনা নেই।’ পাশাপাশি অবশ্য সুখবরও দিয়েছেন মিনহাজুল। ওয়ানডে বিশ্বকাপ থেকে চোটের মাঝে রয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএল দিয়েই এই পেসার মাঠে নামছেন বলে জানিয়েছেন তিনি, ‘তাসকিন এখন সুস্থ আছে। সে বিপিএল দিয়েই ফিরছে।’