সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রোনালদো পেল সেরা গোলদাতার পুরস্কার

অনলাইন ডেস্ক :

স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল ও ক্লাবের হয়ে ২০২৩ সালের একের পর এক গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। পর্তুগাল ও আল নাসরের হয়ে এই বছর ৫৪ গোল করেছেন রোনালদো। এমন দুর্দান্ত পারফরম্যান্সে সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন সিআর সেভেন। সোমবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) ২০২৩ সালের সেরা গোলদাতা হিসেবে রোনালদোর নাম ঘোষণা করেছে।

এ পুরস্কার জয়ের পথে তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ইংল্যান্ডের হ্যারি কেইনকে। জাতীয় দল ও ক্লাবের হয়ে ৫২ গোল করে যৌথভাবে দুইয়ে আছেন এই দুই ফুটবলার। এর আগেও পাঁচবার আইএফএফএইচএস এর সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন রোনালদো। অন্যদিকে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি জায়গা পেয়েছেন তালিকার ৫২ নম্বরে। তিনি গেল বছর মাত্র ২৮ গোল করেছিলেন।