সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শরিফুলের আরেকটু ভালো না করার আক্ষেপ

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডে নিজেদের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় সফর কাটিয়ে গত সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ব্যক্তিগতভাবেও দারুণ একটা সফর গেছে পেসার শরিফুল ইসলামের। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজেই দলের সেরা বোলার ছিলেন তিনি। টি-টোয়েন্টিতে তো সিরিজসেরাও হয়েছেন। তবে দল হিসেবে সিরিজটা আরেকটু ভালো করতে না পারার আক্ষেপ আছে শরিফুলের, ‘আমার খুব ভালো গেছে। কিন্তু আমরা যদি দলগতভাবে আরেকটু ভালো করতে পারতাম, তাহলে আরো ভালো লাগত। খুব ভালো একটা সিরিজ গেছে। যদিও টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। বৃষ্টি না হলে দ্বিতীয় ম্যাচটা হয়তো জিততাম। জানি না খেলা হলে কী হতো, তবে যেটুকু খেলা হয়েছে আমাদের পক্ষেই ছিল।’

টি-টোয়েন্টিতে সিরিজসেরা হওয়া শরিফুল পেসারদের জন্য এটাকে নতুন শুরু হিসেবে দেখছেন, ‘কেবল তো শুরু যে একজন মাত্র হয়েছে (সিরিজসেরা)। ভবিষ্যতে আরো অনেকে হব ইনশাআল্লাহ। এখান থেকে আমরা ঘুরে দাঁড়াব। এখন থেকে যে যার মতো যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব সেরাটা দেওয়ার।’ বছরখানেক আগেও দলে অনিয়মিত ছিলেন শরিফুল। গত সাত মাসে নিজের বদলে যাওয়া রূপ দেখিয়েছেন এই পেসার। বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহেও শরিফুলকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘খুব ভালো লাগছে। প্রতিটা খেলোয়াড়ই চায় সেরা হতে। যে পর্যায়ে আছি, এটা ধরে রাখা গুরুত্বপূর্ণ। তাসকিন এলে দলটা আরো গোছানো হবে।’