সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

এশিয়া জয়ীদের এক লাখ টাকা করে বোনাস দিয়েছে বিসিবি

অনলাইন ডেস্ক :

তিন বছর আগে বিশ্বকাপ জিতলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আক্ষেপ ছিল এশিয়া কাপের শিরোপা। অবশেষে সেই শিরোপাটাও অর্জন করেছে তার। গত বছরের ১৭ ডিসেম্বর আরব আমিরাতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে এশিয়া কাপ জয় করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সেই এশিয়া কাপ বিজয়ী দলের প্রতিটি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের প্রতিজনকে ১ লাখ টাকা করে এবং সাপোর্ট স্টাফদের দেয়া হয়েছে ৫০ হাজার টাকা করে পুরস্কার। বৃধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে একে একে এসে অর্থ পুরস্কার গ্রহণ করেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ সদস্যরা।

অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়দের নিয়েই আগামী ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুবাদের বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। ১৯ জানুয়ারি মাঠে গড়াবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ জানুয়ারি, ভারতের বিপক্ষে।